• Sat, ০৭ Mar ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
  • [gtranslate]

সিলেটে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর লুটপাটে আটক বেড়ে ২১

নিজস্ব প্রতিবেদক :
আপডেট : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

ফিলিস্তিনে ইসরাইলী গণহত্যার প্রতিবাদে সিলেট নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে দুটি মামলায় ২১ জনকে আটক করেছে পুলিশ।

এদিকে বুধবার বাটা সিলেটের এরিয়া ম্যানেজার মোস্তাসিম বিল্লাহ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এতে আসামি করা হয়েছে ৮শ জনকে। এ ঘটনায় দায়েরকৃত দুটি মামলার বিপরীতে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২১ জনকে।

এর সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি মো. জিয়াউল হক বলেন, বর্বরতার প্রতিবাদে বর্বরতা করা যাবেনা। লুটপাটে জড়িত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে।

এর আগে, নগরীর মীরবক্সটুলা এলাকার রয়েলমার্ক হোটেল ভাঙচুর ও নগদ ১ লাখ ৮০ হাজার টাকা লুটপাটের ঘটনায় হোটেলের ম্যানেজার (অপারেশন) আব্দুল মতিন সরকার বাদী হয়ে মঙ্গলবার (৮ এপ্রিল) কোতোয়ালী থানায় অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় তিনি হোটেলের ২০-২৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করেছেন। পাশাপাশি রয়েলমার্ক হোটেলের দ্বিতীয় তলায় ছিল কেএফসি। মামলার এজহারে তিনি কেএফসিতে হামলা ও ভাঙচুরের বিষয়টিও উল্লেখ করেন।

প্রসঙ্গত- গত সোমবার গাজায় ইসরাইলি হামলা ও বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচিতে উত্তাল ছিল সিলেট। এদিন বিক্ষোভের সময় নগরীর কেএফসি, বাটা, ইউনিমার্ট, রয়েলমার্ক, আলপাইন রেস্তোরাঁসহ প্রায় ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।


বিভাগের আরোও সংবাদ