• Sat, ০৭ Mar ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
  • [gtranslate]

বন্দরবাজার থেকে ৩ ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক :
আপডেট : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

নগরীর বন্দরবাজার থেকে ৩ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) বিকালে বন্দরবাজারস্থ সিটি সুপার মার্কেটের সামন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- শাহপরান থানার টিকরীপাড়া (উত্তর পাড়া) এলাকার মো. শফিক মিয়ার ছেলে মো. আইন উদ্দিন (২৬), শাহপরান থানার হাতুড়া (৯নং ওয়ার্ড) এলাকার বোরহান উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (২২) ও দক্ষিণ সুরমা থানার লাউয়াই এলাকার শমসু মিয়ার ছেলে জামিল আহমদ (২২)।

এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বন্দরবাজার সিটি সুপার মার্কেটের সামনে সন্দেহজনক ঘোরাফেরার অভিযোগে তাদের আটক করা হয়। পরে পর্যালোচনায় তাদের বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা পাওয়া যায়। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।


বিভাগের আরোও সংবাদ