মাহে রমজান উপলক্ষে শান্তিগঞ্জের বীরগাঁও গ্রামে প্রায় দেড় শতাধিক পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী প্রদান করেছে আব্দুল্লাহ ফাউন্ডেশন। শুক্রবার ( ২১ মার্চ) বিকেলে এলাকার মুরুব্বি ও যুবসমাজের মাধ্যমে হতদরিদ্র পরিবারের মধ্যে উক্ত ফুডপ্যাক বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বীরগাঁও গ্রামের প্রবীন মুরুব্বি নুরজালাল করিম, বীরগাঁও মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা নুর আহমদ, ৭নং ওয়ার্ড মেম্বার জুবায়েল আহমদ, ৫ নং ওয়ার্ড মেম্বার আব্দুল বাসিত, সাবেক মেম্বার রাহেল আহমদ, ইকবাল হোসেন ইকুল, সজিব আহমদ, বাবুল আহমদ ও আব্দুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাব হাসান হেলেন প্রমুখ।
উল্লেখ যে, এবছর আব্দুল্লাহ ফাউন্ডেশন ১৫ রমজান থেকে চাঁদ রাত পর্যন্ত জেলার বিভিন্ন গ্রামে রাতের অন্ধকারে হতদরিদ্র পরিবারের কাছে রামাদান উপহার হিসেবে নিত্য প্রয়োজনীয় পন্যের প্যাকেট পৌঁছে দেয়ার কাজ করে যাচ্ছে।
ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আজমল আহমদ জানান, প্রবাসী ও কয়েকজন শিল্পপতির অর্থায়নে রামাদান উপহার প্রদানের কাজটি চলছে।