• Sat, ০৭ Mar ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]

তৃণমূলের কর্মী সমর্থকরাই বিএনপির প্রাণ : আনিসুল হক

স্টাফ রিপোর্টার
আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

 

আব্দুল আউয়াল মিছবাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপ নিয়ে আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ন সাধারণ সম্পাদক সুনামগঞ্জ-১ থেকে মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- আপনারা তৃণমূল কর্মী সমর্থকরাই বিএনপির প্রাণ এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের মনোবল। জনগণের অধিকার আদায়ে তারেক রহমান যে ৩১ দফা রূপরেখা দিয়েছেন, তা বর্তমান সময়ের অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। একটি গনতান্ত্রিক দেশে নির্বাচিত সরকার ব্যতীত দেশ পরিচালনা সম্ভব নয়। তাই যত দ্রুত সম্ভব নির্বাচন এর ব্যবস্থা করতে হবে।

উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াতের সভাপতিত্বে ও ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনুর পরিচালনায় উপজেলা সদরে অনুষ্ঠিত কর্মসূচীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আহ্বায়ক কমিটির ২য় যুগ্ম আহ্বায়ক আবুল বাসার, ধর্মপাশা উপজেলার যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, মধ্যনগর যুগ্ম আহ্বায়ক মোসাহিদ তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য কামাল হোসেন, যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, তাহিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদূর রহমান জিয়া, ছাত্রদলের যুগ্ন আহবায়ক শেখ ফরিদ, বাপ্পি হাসান, শিপলু প্রমূখ। অনুষ্ঠানে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


বিভাগের আরোও সংবাদ