৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেটে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার (২৪ জুন) সকালে সিলেট মহানগরীর মোগলাবাজার থানাধীন কুচাই এলাকায় আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল করেন নেতাকর্মীরা।
আওয়ামী লীগের ফেসবুক পেজে মিছিল ও শোভাযাত্রার ভিডিও দেওয়া হয়েছে।
মিছিলে অংশগ্রহণ করেন সিলেট এমসি কলেজ ছাত্রলীগের সভাপতি দিলোয়ার হোসেন রাহী, যুগ্ম সাধারণ সম্পাদক টেলেন্ট কান্তি দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির শুভ, শাহপরাণ থানাধীন যুবলীগের দপ্তর সম্পাদক তুহিন আহমদ, শাহপরাণ থানা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব দিলাল আহমদ, খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়জুল হক, দলইপাড়া শ্রমিক লীগের জাবেদ আহমদ সহ শতাধিক নেতা-কর্মী।
মিছিল থেকে নেতাকর্মীরা ‘জয় বাংলা’, জয় বঙ্গবন্ধু’, ‘শুভ শুভ শুভ দিন,আওয়ামী লীগের জন্মদিন’,‘শেখ হাসিনা বীরের বেশে,আসবে ফিরে বাংলাদেশে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’ ইত্যাদি স্লোগান দেন।