• Sat, ০৭ Mar ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
  • [gtranslate]

আলোচনা সভায় তর্কে জড়ালেন আরিফ-লোদী

নিজস্ব প্রতিবেদক :
আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫

আলোচনা সভায় নেতাকর্মীর সামনে তর্কে জড়ালেন কেন্দ্রীয় ও মহানগর বিএনপির শীর্ষ সারির দুই নেতা। তখন উত্তপ্ত হয়ে ওঠে সভামঞ্চ। দুই নেতার তর্কে জড়ানোয় বিব্রতরোধ করেন নেতাকর্মীরা।

শুক্রবার (৩০ মে) সন্ধ্যা পৌনে ৭টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে এ ঘটনা ঘটে।

 জানা গেছে, সিলেটে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করে সিলেট মহানগর বিএনপি। অনুষ্ঠানের প্রধান অতিথি দলের চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

বক্তব্যকালে নগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান লোদী কয়েস অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র আরিফুল হক চৌধুরীকে কটাক্ষ করে বক্তব্য দেন। এতে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সভাপতির বক্তব্যে কয়েস লোদী আরিফুল হককে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি প্রধান অতিথি। আমাদেরকে উৎসাহ দিবেন। আমরা প্রায়ই বলতে শুনি আপনি ৫ আগস্টের নেতা। এর আগে দেড় বছর আপনি কোথায় ছিলেন? দেড় বছর শতশত নেতাকমী কারাগারে গেছে, চাকরি হারিয়েছে, পঙ্গুত্ববরণ করেছে। তাদের কি কোন মূল্যায়ন নেই।  আপনি তাদের সম্পর্কে বলবেন।’

কয়েস লোদীর এ বক্তব্যকালে চেয়ার থেকে উঠে ডায়াসের কাছে যান আরিফুল হক চৌধুরী। তিনি কয়েস লোদীকে বলেন প্রসঙ্গ নিয়ে বক্তব্য বলেন। আমি যে বক্তব্য দিয়েছি, সেই আলোকে কথা বলো। আরিফুক হক এর আগে তার বক্তৃতায় আলোচনা সভায় উপস্থিতি নিয়ে কথা বলেন।

এ বিষয়ে নগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, বক্তব্য নিয়ে তাঁদের দুজনের সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে, তেমন কিছু হয়নি।

এ ব্যাপারে বিএনপির চেয়ার পার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ও জেলার ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদীর মোবাইল ফোনে কল দিলেও তারা কেউ রিসিভ করেননি।


বিভাগের আরোও সংবাদ